ছেলেটাকে বাঁচান!
চিন্তা করুন।দার্শনিক হয়ে উঠুন।বলুন ছেলেটাকে বাঁচাবেন নাকি।
Author: Mujibur Rahman
********
“নিঃসন্দেহে আল্লাহ তা’আলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মূক ও বধির, যারা উপলদ্ধি করে না।”আল কোরআন (৮:২২)।
=====
ভাই ও বোনেরা পূনরায় ঠান্ডা মাথায় পড়ুন ।আজকে বিখ্যাত চার জন দার্শনিকের চোখে নৈতিকতার মাত্রা আলোচনা করবো। আমি প্রকৃতপক্ষে কয়েকদিন এগুলি নিয়েই আলোচনা করবো। এই চারজন দার্শনিক হলেন
(১) Aristotle (384 BCE - 322 BCE)।
(২) Immanuel Kant (1724 CE - 1804 CE।
(৩) John Stuart Mill (1806 CE - 1873 CE)।
(৪) Friedrich Nietzsche (1844 CE - 1900 CE)।
======
Aristotle ও Immanuel Kant ছিলেন মূলত rationalists বা যুক্তিবাদী অপর দিকে John Stuart Mill এবং Friedrich Nietzsche কে মূলত ধরা যায় empiricists বা অভিজ্ঞতাবাদী বা প্রয়োগবাদী। ইংরাজীতেই ওনাদের অবস্হানটা ভাল বোঝা যায়। যেমন rationalist ও empiricist ।যাই হোক।
আমরা এই চারজনের নৈতিকতার উপর অবস্হান তাদের লেখা বই অনুযায়ী বর্ননা করবো।
======
(১) Aristotle এর বই Nicomachean Ethics ও Eudemian Ethics।
(২) Immanuel Kant এর বই “Critique of Pure Reason" ও "Groundwork of the Metaphysics of Morals”।
(৩) John Stuart Mill এর বই “Utilitarianism”।
(৪) Friedrich Nietzsche এর বই “Thus Spoke Zarathustra" এবং "Beyond Good and Evil”।
====
Aristotle পরেন Virtue Ethics এর দলে।
Immanuel Kant পরেন Deontology তে।
John Stuart Mill পরেন Utilitarianism এ এবং
Friedrich Nietzsche কে বলা যায় Ethics of Self-Interest based thinker।
====
এই গুলি আর আলোচনা করলাম না ।তাহলে অনেক বড় হয়ে যাবে এবং অনেকের মাথা ঘুড়বার সম্ভবনাও সৃষ্টি হতে পারে। ভাও গোশত একটি কম খান।
যাইহোক ঐ চারজনের নৈতিক দৃষ্টিভঙ্গি একটা গল্পকে কেন্দ্র করে এগোবে।
====
গল্পটির শিরোনাম হচ্ছে, “ছেলেটাকে বাঁচান” বা Save the Boy।
====
আফ্রিকার একটি অনুন্নত এক দূর্গম অন্চলে দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত এক বালক নীজেই একটা নৌকা বানিয়ে ইউোরোপের যে কোনও একটা উন্নত দেশে বাঁচার তাগিদে পৌঁছানোর জন্য সমুদ্র যাত্রা শুরু করেছে। কিন্তু বেশ কয়েক দূরে পৌঁছিয়ে সে প্রচন্ড বৈরী আবহাওয়ার মুখে পরে গেল। এদিকে তার খাদ্য ও পানি শেষ হয়ে যাবার অবস্হা।সে দিক হারিয়ে অজানা গন্তব্যে ভেঁসে যাচ্ছে। এমতাবস্হায় তার নিশ্চিত মৃত্যুই এগিয়ে আসছে।
===
ঠিক ঐ সময় ইউরোপের এক বিলাস বহুল শহরে বসে আপনি এই নিশ্চিত দু:খজনক খবর টি পেলেন যে ছেলেটি নিশ্চিত মৃত্যুর মুখে।
এখন আপনার কি ছেলেটাকে বাঁচানো উচিত? Should you yourself try to save him?
===
আপনি ঐ চারজন দার্শনিকের চোখ দিয়ে এই নৈতিক প্রশ্নটির উত্তর দিন। কিংবা আপনি যেকোন একজনকে বা সবাইকে কারন সহ সমালোচনা করুন বা পাল্টা অন্য কোনও দার্শিনিকের দর্শন নিয়ে আসুন।
আপনার নীজের দর্শন দিলে হবে না।কারন আমরা পরিচিত দার্শনিকদের মানদন্ড পরখ করছি। এটি এ্যাকাডেমিক আলোচনা হতে হবে।
=====
[১] Aristotle
Socrates যাকে virtue নির্ভর দার্শনিক হিসাবে ধরা হয়। Virtue এর বাংলা করতে গেলেই আমার প্যাঁচ লাগে। কি বলবো? পূন্য? এটাই চলে। যাইহোক Aristotle এর মতে মানুষের আবেগময়তা বা capacities for emotion, তাত্বিক ধারনা বা theoretical idea ও প্রায়োগিক আত্মজ্ঞান বা practical wisdom ই মানুষকে নৈতিক করে।
………
Aristotelian ethics এ যদি ছেলেটাকে বাঁচানোর মাধ্যমে আপনার personality বা ব্যাক্তিত্বের বিকাশ হয় তাহলে সেটাই virtue। কারন আপনার ব্যাক্তিত্বই হচ্ছে আপনার উন্নত চরিত্রের স্বাক্ষর। বিষয়টি লক্ষ্য করার মতো। ছেলেটিকে সেইভ করার মাধ্যমে যদি চারিত্রিক ব্যাক্তিত্ব ফুটে উঠে তাহলে সেটাই virtue এবং ছেলেটিকে বাঁচানো নৈতিকতা। কিন্তু এই ধরনের virtue এর সাথে অনেকেই একমত হবে না।
………
কারন কথা হচ্ছে যদি আপনার ক্ষমতা থাকে এবং আপনি অনায়াসেই ছেলেটাকে বাঁচাতে পারেন সেখানে আপনাকে তেমন কোনও কষ্টকর প্রচেষ্টাই করতে হবে না ফলে দেখা যাবে আপনার খুব স্ট্রং একটা ব্যাক্তিত্ব প্রকাশেরও কোনও সুযোগ সেখানে থাকবে না তারপরও কি ছেলেটিকে বাঁচানো virtue বা পুণ্যের মধ্যে পরে না?
Aristotle এর নৈতিকতার মাত্রা কে বলা হয় The golden means। Aristotle নিকোমোচিয়ান এথিক্স ও ইডোমিয়ান virtue এর ঐ golden means point হচ্ছে খুব বেশী করা যাবে না আবার একদম কমও করা যাবে না।For example, courage is the virtue that lies between the vices of recklessness (excessive risk-taking) and cowardice (avoidance of necessary risks).
………
এরিস্টটলের মতে নৈতিকতার অর্থ মানুষকে উন্নততর করা,সুখি হওয়া। যুক্তি ব্যবহার করে কোনটি উত্তম সেটি নির্ধারন করা। Aristotle এর ethics বুঝলে মাঝে মাঝে মনে হয় উনি বলতে চাচ্ছেন জগতে যাহাতে মধু তাহাই virtue। নৈতিকতা নিয়ে উনি অনেক পেঁচিয়েছেন।
…..
তাছাড়া উনার golden mean point এ excessive risk-taking হচ্ছে vice। Vice বলতে খারাপ। অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না। তারমানে ছেলেটাকে বাঁচাতে যাওয়াতে বেশি ঝুঁকি নেবেন না। এখন কোনটা কম ঝুঁকি হবে কোনটা বেশী ঝুঁকি হবে সেটা মানুষ ভেদে বিবেচিত হবে। তাই এরিস্টটলের নৈতিক মানদন্ডটি নিজেই ঝুঁকিতে পরে গেল। দেশ বাঁচাতেও excessive risk নেওয়া Aristotle এর নৈতিকতা বিরোধী। যার অর্থ দাঁড়ায় এমন যুদ্ধে যাওয়া যাবে না যেখানে জীবন চলে যেতে পারে। কেমন একটা ভজঘট অবস্হা।
==
[২] Deontologist Immanuel Kant
Deontologist Immanuel Kant ছেলেটিকে বাঁচাতে গুরুত্ব দেবে আপনার নিয়তের উপর। ছেলেটাকে বাঁচাতে গেলে কি হতে পারে বা বাঁচার পর কি হবে সেটা তার ধর্তব্যের বিষয় না। তিনি একটা বিশ্বজনীন নৈতিকতার পক্ষে। যেমন মিথ্যা কথা না বলা,চুরি না করা ইত্যাদি। যদি ছেলেটিকে বাঁচাবার ইচ্ছা আপনার ভিতর জাগ্রত হয় এই উদ্দেশ্যে যে তাহলে আপনাকে সমাজের চোখে ভাল মানুষ হিসাবে দেখা হবে।তাহলে আপনার ঐ ইচ্ছা নৈতিক না।কারন তার মতে নৈতিকতার সাথে নিজেকে জাহির করার কোনও সম্পর্ক নাই।
………
আপনি যদি ছেলেটিকে এই উদ্দেশ্যে বাঁচাতে চান যে আপনি এই রকমই একটা দুনিয়া চান যেখানে মানুষ বিপদ গ্রস্থদের সাহায্যে আগিয়ে আসবে এবং সেটিকে সঠিক ধরা হবে।তাহলে আপনি ছেলেটিকে বাঁচাতে যান। এমনকি যদি এমন সম্ভাবনার উদ্ভব হবার আশংকাও থাকে যে ছেলেটি বেঁচে যাবার পর আপনার দয়ার সুযোগ নিতে পারে সেই ঝুঁকি নিয়ে হলেও আপনি ছেলেটিকে উদ্ধার করুন।
…….
তবে Immanuel Kant নৈতিকতার বর্ননায় একটি golden rule দিয়েছেন তাকে বলা হয় categorical imperative যার সহজ বর্ননা হচ্ছে যে এমন একটি নৈতিকতার কথা তিনি বলছেন যা বিশ্ব ব্যাপি পালন যোগ্য হতে হবে। বিষয়টি একটু ঘোলাটে।
……
এটা কি হবে যে, there suppose to be an universal morality or there must have universal adherence of a morality? এই ঘাপলা সহজে কাটছে না।কারন কোনও নৈতিক ইস্যু যদি অনেকেই গ্রহন না করে তাহলে কি কান্টের নৈতিকতা আর থাকে না? এখানে তিনি নৈতিকতার বৈশিষ্ট্য হিসাবে বিশ্বজনীনতার কথা বলছেন নাকি নৈতিকতাটি বিশ্ব ব্যাপী সকলের নিকট অনুমোদিত হতে হবে সেটা বলতে চাচ্ছেন তা ঐ categorical imperative এ পরিষ্কার না। এ নিয়ে তাদের মতভেদ শেষ হয়ে একটা কমন গ্রাউন্ডে আসতে আসতে হয়তো কিয়ামত চলে আসবে তারপরও সমাধান করতে পারবেন না।
==
[৩] Utilitarians John Stuart Mill
Utilitarians John Stuart Mill এর নৈতিক পরামর্শ শুনি। ঐ utilitarian এর উপর বিশাল লেখা লিখতে হবে তাই সেটাই আপাতত গেলাম না। শুধু ছেলেটাকে বাঁচাবার paradigmatic আলোচনায় John Stuart Mill কি বলবে সেটাই সামান্য আলোচনা করি।
…..
তার মতে মানুষের নৈতিক কার্যক্রম হতে হবে সামষ্টিক উপকারকে বা লাভকে কেন্দ্র করে। ছেলেটিকে বাঁচাতে আপনাকে দেখতে হবে ছেলেটি বাঁচলে আপনি কতটুকু সন্তুষ্ট হবেন,ছেলেটি এবং তার পরিবার কতটুকু লাভবান হবে এবং আপনার এই কাজের দ্বারা ভবিষ্যতে মানুষ কতটুকু সাহায্য পাবে।
…..
ছেলেটিকে বাঁচাবার এই সুযোগটি কে আপনাকে মূল্য হিসাবে ধরতে হবে যাকে বলে opportunity cost। ধরুন সমুদ্রে এই ঝুঁকি তে আপনি না যেয়ে ঐ দিন আপনি একটা কফি শপে অতিরিক্ত কাজ করলেন এবং তা থেকে উপার্জিত অর্থ আপনি একটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করলেন এমন ভাবে তারা যেন অন্য কোনও দুইটি ছেলেকে আপনার ঐ অর্থ দিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে।
…..
Comparing the two options, you decide not to save the boy, but instead work, donate and double the total potential well-being of humanity. Some call this effective altruism.
…….
লক্ষ্য করুন এখানে utilitarian গন সামষ্টিক উপকারের উপর জোর দিচ্ছেন।তাদের যুক্তি একজনের পরিবর্তে দুইজনকে অসুবিধা থেকে উত্তরন ঘটানো। এটাকে তারা altruism বলছে। Altruism হচ্ছে অরেকটি ব্যাপক দর্শন। যেটি এখানে আলোচনা করলে বিষয়টি অন্য দিকে চলে যাবে।
……
আমার কাজ লেখার ফাঁকে ফাঁকে আপনাদের সামনে জ্ঞানের অন্যান্য শাখা গুলি একটু মুখরোচক করে পরিবেশনা করা যাতে আপনাদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
……
যাইহোক দেখুন John Stuart Mill গং ছেলেটিকে বাঁচাবার তাগিদ থেকে সরে মূল্যমান নির্ধারনে সচেষ্ট হতে আপনাকে তাগিদ দিচ্ছে। ছেলেটি বিপদে পরেছে তাই আপনার সুযোগের মূল্য নির্ধারনের উপায় সৃষ্টি হয়েছে । তার অর্থ প্রতিটি মানুষ বিপদে পরবে আর তাতে আপনার বাজার মূল্য নির্ধারন হবে।
……
ছেলেটি মরে যাক কিন্তু ঐ সুযোগে তার বদলে আপনি দুটি ছেলের উপকার করলেন। সমাজ বেশী উপকৃত হলো। এটি কি মানবিক যুক্তি? লক্ষ্য করুন। একটি মানব বিপদ বর্তমান এবং সেটিকে পূঁজি বা বিসর্জন দিয়ে আপনি ভবিষ্যত কর্ম পরিকল্পনা করছেন। তারমানে ঐ সাগরে বিপদে পরে থাকা ছেলেটির জীবন আপনার investment বা পূঁজী যার জীবনের বিনিময় আপনি ভবিষ্যতের বাজেট করছেন। আবার এটাই নাকি effective altruism !!
…..
"Actions are morally right in proportion as they tend to promote happiness, and wrong as they tend to produce the reverse of happiness. When faced with a moral decision, one should consider the overall well-being and happiness it would generate for individuals and society. The goal is to choose the action that maximizes the general happiness and benefits the greatest number of people." - John Stuart Mill, Utilitarianism
==
(৪) Friedrich Nietzsche ঐ ছেলেটি বাঁচাবার তাগিদ অনুভব করাবার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে ছেলেটিকে বাঁচাতে তোমার স্বার্থ কি? What is your interest?
……..
He argued that self-interested behavior is morally right as it makes us stronger. And if we are stronger, so is society.
Acting against your own interest is immoral because it hinders this development. So if you want to help the boy, because you think that is good for you, do it. Help the boy. But if you think saving the boy could hurt you, don’t. It’s not your responsibility to save those who are too weak to help themselves.
………
তার কথা হলো নিজ স্বার্থ মুখি আচরনই প্রকৃত সঠিক নৈতিক কাজ।কারন নীজের স্বার্থ সংরক্ষনের ফলে নীজে শক্তিশালী হয় । আর প্রত্যেকে নীজে শক্তিশালী হয়ে উঠলে সমাজ শক্তিশালী হবে।
…….
নীজের স্বার্থ বিরোধি কাজই অনৈতিক কারন তাতে আত্মউন্নয়ন হয় না।তাই আপনি যদি মনে করেন ছেলেটিকে বাঁচানো আপনার জন্য ভাল হবে তাহলে বাঁচান কিন্তু যদি মনে হয় ছেলেটিকে বাঁচাতে গিয়ে আপনার কষ্ট হবে তাহলে বাঁচাতে যেয়েন না।কারন যারা নীজেকে বাঁচাতে একেবারে অক্ষম তাদের বাঁচাতে যাওয়া আপনার নৈতিক দায়িত্বে পরে না।
……
কেমন বুঝলেন Friedrich Nietzsche কে? কতো মুসলিম ভাইকে দেখি Friedrich Nietzsche এর উক্তি পোস্ট করতে। এগুলি দেখি আর তাদের নির্বুদ্ধিতার জন্য খারাপ লাগে।
*******
So what do you think? Did any of the four help you with that decision? If not, here is one more idea.
==
এক আমেরিকান ইহুদি কম্পিউটার বিজ্ঞানী ও দার্শনিক Moshe Koppel এই ব্যাপারে তার কিছু অবজারভেশন দিয়েছেন। তিনি বলছেন যে ঐ utilitarian রা বা John Stuart Mill গং আর Kantian বা Deontologist রা যখন একে অপরের নৈতিকতার নীতির সমালোচনা করেন তখন নীজেদের নৈতিকতার মান দিয়ে একে অপরের মানকে খন্ডন করেন না বা করতে পারেন না।
====
Utilitarians and Kantians don’t use their own moral principles when trying to falsify each other’s theories.
বরং তাদের ভাবখানা এমন যে আমরাই প্রকৃত পক্ষে জানি কোনটি ন্যায় কোনটি অন্যায়। কান্টিয়ানরা বলবে তারা এমন বিশ্বে থাকতে চান না যেখানে একটি নির্দিষ্ট মানুষকে মারা যেতে দেবে এবং তার পরিবর্তে ভবিষ্যতে দুইটি অপরিচিত মানুষকে রক্ষা করার সিদ্ধান্ত নেবে।
===
ঐ দিকে utilitarian রা বলবে তোমাদের মূল নীতি হলো, যে কোনও উপায়ে মানুষটাকে বাঁচাতেই হবে তাই না? অর্থাৎ সে যদি কোনও সাইকোপ্যাথও হয় এবং বেঁচে যাবার পর সে তোমাকে ও তোমার পরিবারকে হত্যা করতে চলে আসে সেই সম্ভাবনা থাকলেও তাকে বাঁচাতে হবে?
=====
Both rather appeal to a feeling — as if we all, inside us, actually know what’s right and what’s wrong. Kantians would say: you don’t want to live in a world in which children die in the open, because you decided to save two strangers instead. Such behavior just doesn't feel right. Correct?
=====
Utilitarians would counter: surely you wouldn’t want to save, say, a psychopath from drowning who’d then go ahead to kill you and your family, just because helping people is always right by principle?
===
That just feels wrong. Right? So now tell us, would you save the boy? And why?
===
Is your decision based on the character you strive to become, an analysis of costs and benefits, behavior we want to see in the world, for your own self-interest, or does it maybe just feel right?
==
যাহোক এখন আপনারা মতামত দেন।
===
ঐ চারজন দার্শিনিকের অবস্হান বিবেচনা করুন।
আপনারা কি Aristotle এর নৈতিকতার The golden means point নিয়ে আগাতে চান, নাকি
Kant এর categorical imperative অনুযায়ী নৈতিকতার বলে বলিয়ান হয়ে আগাতে চান। কিংবা
Utilitarians John Stuart Mill এর একটি মানুষের opportunity cost দিয়ে নৈতিকতার মাত্রায় আগাতে চান। নাকি
Friedrich Nietzsche এর নীজের স্বার্থ বুঝে আগাতে চান?
====
