অনুবাদ বিভ্রাট ও হাদিস কোরআনের পান্ডিত্য, স্যাটায়ার (Satire) ব্যঙ্গাত্মক রচনা!



Author: Mujibur Rahman

দৃশ্য পরিচিতি:


জগগু বাবু একজন পন্ডিত মানুষ আর তার্কিক ছোকড়া একটা পাকনা ছেলে।  জগগু বাবু সিদ্ধান্ত নিলেন উনি বেশ কিছু ভাষার উপর থিসিস লিখবেন।


===


বাবুর একটা বৈঠক খানা আছে যেখানে উনি প্রতিদিন বিকালে বেশ কিছু গুনীজনের সাথে বসে আড্ডা দেন। সাথে ফাই ফরমায়েশ খাটার জন্য একটা ছোকরাও বসে। কিন্তু ছোকরা টি বেজায় তর্কবাজ। তাই সবাই তার নাম দিয়েছে পাকনা।

===


যথারীতি জগগু বাবু  আজকে বৈঠকখানায় বৈকালিক চা পর্ব সেরে সবার সঙ্গে বসেই  ঘোষনা দিলেন যে উনি বাংলা ও ইংরাজীর উপর থিসিস লিখবেন। সবাই তো শুনে যথারীতি ওনাকে উৎসাহ দিয়ে উঠলেন কিন্তু পাকনা কি আর পাকনামি না করে থাকতে পারে!


===

পাকনা প্রশ্ন করে  উঠলো, “ বাবু আপনি ইংরাজী ভাষা ও বাংলা ভাষায় কথা বলতে পারেন”?


জগগু বাবু একটু উত্তেজিত কন্ঠে বলেন যে, “না পারি না। তো?”


পাকনা: “বাবু আপনি ইংরাজী ও বাংলা ভাষাটাই পারেন না তাহলে এই দুই ভাষার উপরে লেখাগুলিকে কি ভাবে বিশ্লেষন করে থিসিস লিখবেন”? 


===


জগগু বাবু বেশ কেতাবী কায়দায় বলে উঠলেন: “ছোকরা তুই এ গুলির কি বুঝিস? দুনিয়া সম্পর্কে তোর কোনও আইডিয়া আছে? এটা ডিজিটাল জমানা। সব খানে সব কিছু পাওয়া যায়। YouTube এও কতো কিছু পাওয়া যায়। সোস্যাল মিডিয়া বুঝিস? ঐখানে কি না পাওয়া যায়। ভাষা জানা এখন কোনও ব্যাপার না”।


পাকনা একটু নড়ে চড়ে বসে উত্তর দিল: “ বাহ তাহলে তো ভাল ,আপনি তাহলে ঐ ভাষা দুইটি শিখে তারপর থিসিস করবেন। প্রথমে এটা বুঝতে পারি নাই”।


===


জগগু বাবু:  “(অট্টহাসি দিয়ে বললেন) আরে ছোকড়া অত সময় কোথায়!! ইন্টারনেটে ভুরি ভুরি অনুবাদ পাওয়া যায়। আমি বাংলা ও ইংরাজীর অনুবাদ দেখে দেখে থিসিস করবো। তুই একটা গবেট।এগুলি কিছুই জানিস না”।


===

পাকনা: (আশ্চর্য হয়ে) “ বাবু বলেন কি? তাহলে ভাষা গুলি না শিখে তাদের অনুবাদ পড়ে পড়ে থিসিস লিখে ফেলবেন এবং সবাই কে জ্ঞান দেওয়া শুরু করবেন? এটাও কি সম্ভব?”


জগগু বাবু: ( বিজ্ঞের মতো হাঁসতে হাঁসতে) হাঁ রে ছোকড়া আজকাল কম্পিউটার যুগে সবই সম্ভব। আর অনুবাদ করা এখন পানির মতো সহজ”।


===


পাকনা: “ না বাবু এটা ঠিক বললেন না”। 


জগগু বাবু: ( একটু রাগত স্বরে) “ যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবিনা। এই জন্যই তোকে সবাই পাকনা বলে, তুই জানিস আমার জ্ঞান ও যুক্তির লেভেল কতো? যত্তসব বোকা,গাধা”


===


পাকনা: ( কাঁচুমাচু করে), আচ্ছা বাবু বুঝলাম আমি মূর্খ কিন্তু এই বাংলা গুলিকে একটু অনুবাদ করে দেন তো:


১) “মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে ,তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ”।


২) “চোখ ছল ছল করে”।


৩) “গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়”। 


৪)“ওকি গাড়িয়াল ভাই,কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। “যেদিন গাড়িয়াল উজান যায়;নারীর মন মর ছুইরা রয় রে”।


===


জগগু বাবু: “(এবার চোখ বড় বড় করে google translate করা শুরু করলেন) দাঁড়া সব পাওয়া যাবে। ধৈর্য ধর আমি দেখছি”।


পাকনা: “(দুষ্টুমি হাঁসি হেসে) জ্বী বাবু অবশ্যই দেখেন তবে তার আগে এবার ইংরাজী একটা কবিতাও দিয়ে দেই। এক সাথে এটারও অনুবাদ করে দিয়েন।


Jabberwocky

BY LEWIS CARROLL


’Twas brillig, and the slithy toves 

      Did gyre and gimble in the wabe: 

All mimsy were the borogoves, 

      And the mome raths outgrabe.


Beware the Jabberwock, my son! 

      The jaws that bite, the claws that catch! 

Beware the Jubjub bird, and shun 

      The frumious Bandersnatch!


He took his vorpal sword in hand; 

      Long time the manxome foe he sought— 

So rested he by the Tumtum tree 

      And stood awhile in thought.”


****


২য় দৃশ্যপট:


জগগু বাবু এখনও অনুবাদ খুঁজছেন । উনি অনেককক অনেক  জ্ঞানী মানুষ আর পাকনা তো সামান্য একটা ছোকড়া সুতরাং অনুবাদ আজকালকার আধুনিক দুনিয়ায় একদম খাপে খাপ মিলে যাবে। তারপর বাবু থিসিস করে আপনাদের গুষ্টির পিন্ডি করে দেবেন। বসুন।


 এখন বিরতী চলছে।


ঝাল মুড়ি খেতে থাকেন। জগগু বাবুরা আসিতেছে। সহসাই মুক্তি পাইবে।


===


তবে এই বিরতিতে পাঁকনা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চায়। শুনবেন?

চলুন সবাই মিলেই শুনি কি বলতে চায় সে।


===


পাকনা: “মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় শব্দের পেছনের ছবি মানসপটে আঁকা হয় না। এটা সম্ভব না। অনুবাদ কোনও ভাষার মূল সুর ধরতে পারে না। এজন্যই গায়ক এবং গীতিকার প্রতুল মুখোপাধ্যায় লিখেছেন ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আর আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার। এই গানের কথাগুলি সব ভাষার জন্যই প্রযোজ্য”।

===


Okay? তাহলে আমরা জগগু বাবুর প্রথমে পাকনার দেওয়া বাংলা ও ইংরাজী ভাষাগুলির খাপে খাপ অনুবাদের অপেক্ষায় রইলাম। থিসিস তো পরের ধাপ।


==

O by the by জগগু বাবুকে হেল্প করতে কেউ কি এগিয়ে আসবেন? একটু  অনুবাদ করে দিন না? বেশী না। বাংলাটা ইংরাজীতে আর ইংরাজীটা বাংলাতে অনুবাদ করুন। চলুন শুরু করি।

#######################


পরিশেষে একটা কথা বলি? আরবী ভাষা সেই তখনকার আরবদের মতো না জেনে হাদিস, কোরআন নিয়ে পন্ডিতি ফলানো Academic dishonesty. Please don’t do it.

Next Post Previous Post